শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্টের উপ-কমিটি

| রবিবার , ২১ জুন, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির জরুরি সভা গত শনিবার সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্ট কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি ও সংসদ সদস্য এরশাদ উল্ল্যাহ। সভায় টুর্নামেন্টের সামগ্রিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। সভায় ৯ টি উপকমিটি গঠন করা হয়। গঠিত উপকমিটির আহবায়করা হলেন : আপ্যায়ন : ইয়াসিন চৌধুরী লিটন, সাজসজ্জা : হারুণ জামান, মিডিয়া : শওকত আজম খাজা, অভ্যর্থনা: কাজী বেলাল, প্রচার : আহামেদুল আলম রাসেল, মাঠ পরিচালনা : হাজী মোহাম্মদ সালাউদ্দিন, শৃঙ্খলা : শাহ আলম, বাছাই কমিটি : মো. মামুন উদ্দিন ও নিষ্পত্তি কমিটি : ইসকান্দর মির্জা। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আবদুর সাত্তার, এম এ হান্নান, এস এম আবুল ফয়েজ, জাহাঙ্গীর আলম দুলাল, টুর্নামেন্ট কমিটি ও সিডিএসএ এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন, মাহাবুব রানা, এম এ সবুর, নুরুউদ্দিন হোসেন নুরু, মো. ইসমাইল বালি, আনোয়ার হোসেন লিপু, আবু মুসা, দিদারুল আলম চৌধুরী, দিলশাদ আহামেদ, নজরুল বাবু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মাস্টার্স ক্রিকেটে রিলায়েন্স স্পোর্টস ও নাইনটিজ উইলোর জয়
পরবর্তী নিবন্ধবিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন সানশাইন গ্রামার