শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক

চন্দনাইশে আলোচনা সভায় এমপি জসিম

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ২০ জুন, ২০২৬ at ১০:১৮ পূর্বাহ্ণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। গতকাল চন্দনাইশ সদরস্থ শাহ আমিন উল্লাহ পার্কে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব জসিম উদ্দীন আহমদ এমপি। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস মিয়া। দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোঃ জসিম উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক বেলাল, ইখতিয়ার হোসেন, এম এ হাশেম রাজু, খন্দকার হেলাল উদ্দীন, মনজুরুল ইসলাম তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর জাতীয়তাবাদী দর্শন এবং আদর্শ নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবদিউজ্জামান মাইজভাণ্ডারীর খোশরোজ ও ‘মওলা’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন
পরবর্তী নিবন্ধমসজিদ পরিদর্শনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত