যত্রতত্র ময়লা–আবর্জনা ফেলে শহরকে ভাগাড়ে পরিণত করার দায় নাগরিকদের অসচেতনতা ও কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা উভয়েরই। ডাস্টবিন থাকা সত্ত্বেও সড়ক, ফুটপাত ও নালায় বর্জ্য জমছে বাড়ছে পরিবেশদূষণ, জলাবদ্ধতা ও জনস্বাস্থ্যের ঝুঁকি। নিয়মের অস্তিত্ব থাকলেও তার কার্যকর প্রয়োগ না থাকায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না। শুধু সচেতনতামূলক প্রচারে এ সংকটের সমাধান সম্ভব নয় প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা ও কঠোর তদারকি। পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, নিয়মিত বর্জ্য সংগ্রহ এবং নির্ধারিত স্থানে তা অপসারণ নিশ্চিত করতে হবে। যত্রতত্র বর্জ্য নিক্ষেপকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী জরিমানা করতে হবে। পাশাপাশি দায়িত্ব পালনে অবহেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও জবাবদিহির আওতায় আনতে হবে। পরিচ্ছন্ন শহর কোনো বিলাসিতা নয়, নাগরিক অধিকার। প্রতিশ্রুতি নয়, চাই দৃশ্যমান পদক্ষেপ। তাই নগরবাসীর দুর্ভোগ লাঘব ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে কার্যকর উদ্যোগ কামনা করছি।
আফিয়া আলম
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়।











