লোহাগাড়ায় বিদ্যালয়ের অফিস কক্ষে চুরি

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ at ৫:৫১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। গত রোববার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ কান্তি সিকদার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, অফিস কক্ষ তালাবদ্ধ ছিলো। চোরেরা গভীর রাতে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ৪টি স্টিলের আলমিরা ভাঙচুর, একটি হারমোনিয়াম ও একটি রাউটার নিয়ে যায়। সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে তালা ভাঙা ও মালামাল এলোমেলো দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয় বিদ্যালয় কর্তৃপক্ষ। লোহাগাড়া থানার এসআই সীমান্ত পোদ্দার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিদ্যালয়ে চুরির ঘটনার সত্যতা পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধঅপপ্রচার-শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বন্দর যুবদলের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধজামেয়া মাদ্রাসায় মৌসুমি ফল উৎসব