লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম চট্টগ্রামের তিরোধান উৎসব উদযাপন

| রবিবার , ৭ জুন, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরামচট্টগ্রামের উদ্যোগে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব গত শুক্রবার আন্দরকিল্লাস্থ বাগীশিক কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল ধর্মসম্মেলন, বস্ত্র বিতরণ, সম্মাননা প্রদান, নৃত্যানুষ্ঠান ও ভক্তিসংগীতাঞ্জলি। সেবক ফোরামের সভাপতি শিবু প্রসাদ দত্তের সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ রবীশ্বরানন্দ পুরী মহারাজ। প্রধান বক্তা ছিলেন শীতলপুর লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের অধ্যক্ষ গোবিন্দ ব্রহ্মচারী। আলোচক ছিলেন সুদর্শন চক্রবর্ত্তী, ঝুন্টু চৌধুরী, পলাশ কান্তি নাথ, প্রকৌশলী সঞ্জয় চক্রবর্ত্তী, মিনা চৌধুরী, রতন চক্রবর্ত্তী, প্রিয়তোষ ঘোষ রতন, উত্তম শীল, বিজন বিশ্বাস ও ডা. বাবলা দাশগুপ্ত। বাচিক শিল্পী সিমলা চৌধুরীর সঞ্চালনায় নৃত্য পরিবেশন করেন প্রিয়া তালুকদার, দীপায়ন চক্রবর্তী এবং সংগীত পরিবেশন করেন ডা. বনানী শেখর রুদ্র, বিজয়া লক্ষ্মী রায়, অদিতি রক্ষিত, আরাধ্যা দে ও অর্ঘ্যদীপ সরকার। শেষে শিবু প্রসাদ দত্তের ব্যক্তিগত উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র ও চিকিৎসা অনুদান বিতরণ করা হয়। বক্তারা বলেন, মহাপুরুষরা যুগে যুগে পৃথিবীকে আলোকিত করতে আবির্ভূত হন। লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুস্থদের মাঝে এ জে খাঁন ফাউন্ডেশনের চাল বিতরণ
পরবর্তী নিবন্ধএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বয়ংক্রিয়ভাবে নতুন পে-স্কেলের আওতায় আনার দাবি