প্রগতি সাহিত্য সংসদ আয়োজিত বার্ষিক সাহিত্য উৎসবে বক্তারা বলেছেন, লেখককে সমকালীন হতে হয়। লেখালেখিতে সমসাময়িক ভাবনা থাকা জরুরি। তাঁরা বলেন, সমকালীন সাহিত্য হলো বর্তমান সময়ের প্রতিনিধিত্বমূলক সাহিত্য, সময়ের ধ্বনি ও ভাষা, সময়ের ছবি, সময়ের সুর, সময়ের তাল ও লয়, সময়ের ছন্দ এবং সময়ের সাহিত্যবিভা। গত ২৫ এপ্রিল চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্য উৎসবের উদ্বোধক ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ।
শিশুসাহিত্যিক ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে এতে আলোচক ছিলেন কবি রিজোয়ান মাহমুদ, গল্পকার অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, কলামিস্ট কাজী রুনু বিলকিস, বাচিকশিল্পী আয়েশা হক শিমু, প্রাবন্ধিক অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন শিশুসাহিত্যিক সালাম সৌরভ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি মির্জা মোহাম্মদ আলী ও কবি তানভীর হাসান বিপ্লব। গল্পকার লিপি বড়ুয়ার সঞ্চালনায় লেখা পাঠে অংশ নেন দীপক বড়ুয়া, কাসেম আলী রানা, গৌতম কানুনগো, ইফতেখার মারুফ, বিকাশ বড়ুয়া, আলমগীর হোসেইন, সোমা মুৎসুদ্দী, মারজিয়া খানম সিদ্দিকা, মোহাম্মদ ওসমান হোসেন সাকিল, পুলক চন্দ, শিরিন আফরোজ, নূর উদ্দিন, জি এম জহির উদ্দীন, নীলরতন দাশগুপ্ত, সুপর্ণা লিপি বড়ুয়া, নাটু বিকাশ বড়ুয়া, রাসু বড়ুয়া, রাফিয়া ডলি, আসিফ ইকবাল, সংগীত পরিবেশন করেন বিচিত্রা সেন, ফারজানা রহমান শিমু, চন্দন কুমার চৌধুরী, রাজিউর রহমান বিতান, দিলরুবা খানম ছুটি, রিনিক মুন প্রমুখ। উপস্থিত ছিলেন আবুল কালাম বেলাল, কানিজ ফাতেমা লিমা, তানজিনা রাহী, নূর নাহার নিপা, এম কামাল উদ্দিন, মো. জামাল।
এতে সংসদের প্রথম প্রকাশিত ম্যাগাজিন ‘প্রগতি’র পাঠ উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রগতি সাহিত্য সংসদের দ্বি–বার্ষিক নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সংঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ইলিয়াছ হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।














