চট্টগ্রাম চেস একাডেমির আয়োজনে এবং সিজেকেএস ও সিসিপিএ–এর সহযোগিতায় ১ম লিওনাইন আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টের ৩য় রাউন্ডের খেলা শেষে ৬ জন খেলোয়াড় পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে অপরাজিতভাবে শীর্ষে রয়েছেন। শীর্ষে থাকা খেলোয়াড়রা হলেন প্রাঞ্জল বড়ুয়া, রাইয়ান রশিদ মুগ্ধ, তুষিন তালুকদার, শফিউল মুসনামিন, উমনিয়া বিনতে লুবাবা এবং সুহৃদ দে। সিজেকেএস কনভেনশন হলে আজ টুর্নামেন্টের ৪র্থ ও ৫ম রাউন্ডের খেলা যথাক্রমে সকাল ১০টা ও বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। খেলা শেষে আজ সন্ধ্যা ৬টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে সকল খেলোয়াড়দের যথসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সাবেক জাতীয় মহিলা চ্যাম্পিয়ন ও চট্টগ্রাম চেস্ একাডেমির পরিচালক তনিমা পারভীন।













