লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর নানা কর্মসূচি

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১১:২১ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলীর যৌথ উদ্যোগে গত ১১ নভেম্বর সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীস্থ মাদামবিবিরহাটে কনফিডেন্স সিমেন্ট পিএলসির কারখানায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় কনফিডেন্স সিমেন্ট পিএলসির দুই শতাধিক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। পাশাপাশি চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। চক্ষু পরীক্ষায় যাদের চোখের সমস্যা শনাক্ত হয়েছে, তাঁদের পরবর্তী চিকিৎসাসেবা গ্রহণের জন্য লায়ন চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫–বি৪, বাংলাদেশের গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন। লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর এ মহতী উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা সুস্থ থাকলে যেকোনো প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ও মুনাফা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখতে পারেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫–এর কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। তিনি এ মানবিক উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে বলেন, কারখানার মেহনতি শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান তাঁদের কাজের প্রতি উৎসাহ ও উদ্দীপনা বাড়ায়। এর ফলে কর্মক্ষমতা, দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। কনফিডেন্স সিমেন্ট পিএলসির ভাইস চেয়ারম্যান লায়ন রুপম কিশোর বড়ুয়া বলেন, তাঁর প্রতিষ্ঠান সবসময় শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের সুস্বাস্থ্য ও কল্যাণের বিষয়ে সচেতন এবং প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য তিনি লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারপার্সন কনসার্ন লায়ন মো. আশিকুল আলম আশিক, ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেম, ক্লাব সেক্রেটারি লায়ন হাসিবুল হাসান চৌধুরী (রাশেদ), লায়ন হেলাল উদ্দীন, লায়ন মোহাম্মদ জহির উদ্দীন হেলাল, লায়ন মিরাজুর রহমান তুহিন, লায়ন মো. ইকবাল হোসেন সুমন, লায়ন আব্দুল মান্নান, লায়ন রাজীব বড়ুয়া ও লায়ন সমীরন বড়ুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন লিও মাহমুদ আলম আকিব, লিও মোজাম্মেল হোসেন, লিও শরীফুল ইসলাম, লিও ইমরুল কায়েস ইমন, লিও মাজেদুল হাসান জিহাদ, লিও মিনহাজ রহমান সাকিব, লিও মিফতাহুল রায়হান ও লিও মাহরুফুল ইসলাম জাহেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতরুণ প্রজন্মের মধ্যে গবেষণার আগ্রহ তৈরি করতে হবে