লালখানবাজারে মাদক ও কিশোর গ্যাং বিরোধী মানববন্ধন

| সোমবার , ১১ মে, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

১৪ নং লালখানবাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক সৈয়দ ওমর ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সুমনের সঞ্চালনায় এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তাহেরের সার্বিক তত্ত্বাবধানে গত শনিবার মাদক ও কিশোর গ্যাং বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন সিএমপির উপ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, আরিফুর রহমান, কামরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোধিপ্রিয় মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধযুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে সংহতির আহ্বান