রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইইউ ও অস্ট্রেলিয়ান দূতাবাসের প্রতিনিধি দল

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ নভেম্বর, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করছেন ইউরোপীয় ইউনিয়নের চার সদস্য ও অস্ট্রেলিয়ান দূতাবাসের তিন সদস্যের প্রতিনিধি দল। গতকাল সোমবার সাড়ে ১০টায় পৃথকভাবে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তারা। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউরোপিয়ান এঙটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ–ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি এবং অস্ট্রেলিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফার্স্ট সেক্রেটারি, ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশন এমিলি ম্যাকডোনাল্ড। ইইউর প্রতিনিধি দলটি প্রথমে ক্যাম্প–৪ এ পৌঁছে। সেখানে ইউএনএইচসিআর পরিচালিত রেজিস্ট্রেশন সেন্টার ও পরে এক্সটেনশন–৪ এর ডাটা এন্ট্রি সেন্টার পরিদর্শন করেন। এছাড়াও ক্যাম্প–৪ এ ইউনিসেফ পরিচালিত লার্নিং সেন্টার পরিদর্শন করেন তারা। পরে ১৮ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে দুপুর ২টায় ক্যাম্প ত্যাগ করেন। প্রতিনিধিদল বিকাল ৪টার দিকে কক্সবাজারের শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

অপরদিকে অস্ট্রেলিয়ান দূতাবাসের প্রতিনিধি দল ফার্স্ট সেক্রেটারি, ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশন এমিলি ম্যাকডোনাল্ডের নেতৃত্বে সকালে ১০ টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প–১৩, ১৫ ও ১৯ পরিদর্শন শেষে শরণার্থী কমিশনার কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। তবে প্রতিনিধিদলটি সাধারণ কোন রোহিঙ্গাদের সাথে কথা বলেনি।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ–অধিনায়ক পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়ান দূতাবাসের প্রতিনিধি দল। তারা এনজিও সংস্থার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে তারা দুপুরের দিকে ক্যাম্প ছেড়ে কঙবাজারের উদ্দেশ্য রওনা দেন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার জেলা জজ আদালতে ভার্চুয়ালি প্রথম সাক্ষ্য গ্রহণ
পরবর্তী নিবন্ধসংগীতগুরু পণ্ডিত নির্মলেন্দু চৌধুরীর পরলোকগমন