রোহিঙ্গা ক্যাম্পে ইসলাম গ্রুপের প্রধান আটক

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৮:০৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের ইসলাম গ্রুপের প্রধান ইসলামকে আটক করেছে এপিবিএন পুলিশ। তার বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ ১২টি মামলা রয়েছে। আটক ইসলাম টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের রশিদ আহমদের ছেলে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার বলেন, রোববার উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের এ/৫ ব্লকে ইদ্রিস নামে এক রোহিঙ্গার বাঁশের দোকান থেকে মো. ইসলামকে আটক করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করার জন্য এপিবিএন পুলিশের পাহারায় টেকনাফ মডেল থানায় পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধঅন্যের খাওয়া ভাত-মাংস বিক্রির প্রস্তুতি, নকল পণ্যের বেচাকেনা
পরবর্তী নিবন্ধআওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে খালেদা জিয়া স্মৃতি সংসদের মিছিল ও সমাবেশ