রোটারি ইন্টারন্যাশনাল জেলা–৩২৮২ এর অন্তর্গত রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম ওয়াটারফলের ২০২৬–২০২৭ রোটাবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রোটারেক্টর নীলয় মুৎসুদ্দি রনি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রোটারেক্টর উম্মে সাইবা চাঁদনী।
গত ৩০ জুন ক্লাবের প্রতিষ্ঠাতা, সদ্য সাবেক ও সাবেক সভাপতিদের যৌথ নীতিনির্ধারণী সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এই নতুন কমিটি গঠন করা হয়। সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদুল ইসলাম সবুজ, সাবেক সভাপতি যথাক্রমে যিশু মিত্র, মোহাম্মদ মাইনুল হাসান, জান্নাতুল ফেরদৌস তাসরি, আজহার উদ্দীন চৌধুরী আজাদ, সাকিব খান এবং নাজমুল হাসান শিকদার উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












