রোটারি ক্লাব অব চিটাগং রেইনবোর ক্লাব এসেম্বলী

| শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগং রেইনবো’র ২০৯তম রেগুলার মিটিং এবং ক্লাব এসেম্বলী গতকাল সিএমপি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি রোটারিয়ান সাবিনা কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি ছিলেন সিনিয়র রোটারিয়ান রেজাউল করিম চৌধুরী, রোটারিয়ান এস কে আজিম পিন্টু ও রোটারিয়ান লতিফ আনোয়ার চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান প্রকৌশলী প্রবীর চন্দ্র সাহা। স্বাগত বক্তব্য রাখেন চার্টার সভাপতি রোটারিয়ান জাহেদা আখতার মিতা।

রোটারিবর্ষ ২০২৬২৭ এর প্রথম এসেম্বলী’র সূচনা বক্তব্য প্রদান করেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান প্রকৌশলী সুবর্ণা দে। সভায় বক্তারা বলেন, বিশ্ব থেকে দূরারোগ্য পোলিও নির্মূলে এবং মানবিক সহায়তায় রোটারি ক্লাব দীর্ঘ ১২০ বছর ধরে কাজ করে যাচ্ছে। পৃথিবী যতদিন থাকবে মানবিক সাহায্য নিয়ে রোটারি ইন্টারন্যাশনালও দুস্থ মানুষের পাশে থাকবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আবদুল মান্নান বাহার, মীর্জা হাফিজুর রহমান, সাংবাদিক এম নাসিরুল হক, ইফতেখার উদ্দিন খান, তাসনুভা হায়দার নোভা, প্রকৌশলী এহসান মাহমুদ আলম, রোটারি ক্লাব অব চিটাগং পিস এর চার্টার সভাপতি নূও আলম সিদ্দিকি ও প্রেসিডেন্ট ইলেক্ট হুমায়ুন কবির, রোকেয়া সুলতানা বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে যুবলীগ নেতা আব্দুল হাকিম গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআইআইইউসি’র মিনিস্টেরিয়াল স্টাফদের প্রশিক্ষণ কর্মসূচি