বৌদ্ধ তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করা, নেতৃত্ব বিকাশ এবং ভবিষ্যৎ বাংলাদেশে তরুণদের ভূমিকা তুলে ধরার লক্ষ্যে বৌদ্ধ যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১৩০ টিরও বেশি বৌদ্ধ যুব সংগঠন উৎসবে অংশ নেয়। গত ১৬ জানুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে জাতীয় সংগীত পরিবেশন ও মঙ্গলাচরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ও আয়োজক বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়ার সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন,
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তাঁর রেইনবো নেশন ধারণার আলোকে সব জাতিসত্তার অংশগ্রহণ নিশ্চিত করার কথা উল্লেখ করেন। এবং তরুণ নেতৃত্বে অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্নোত্তর পর্বে গুরুত্ব সহকারে আলোচনা করেন।
প্রীতম বড়ুয়া ডালিম এবং দীপান্বিতা চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি আবু সুফিয়ান তরুণদের উদ্দেশে প্রেরণামূলক বক্তব্যে নৈতিকতা, শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি চট্টগ্রাম–৯ নির্বাচনী এলাকার প্রেক্ষাপটে বৌদ্ধ অধ্যুষিত অঞ্চলসমূহে তরুণ নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং বৌদ্ধ তরুণদের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, চট্টগ্রামের প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।
যুব উৎসবের মূল আকর্ষণ ছিল ‘ভবিষ্যতের বাংলাদেশে তরুণ নেতৃত্ব, প্রযুক্তি ও উদ্যোক্তার ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার।
সেমিনারে বক্তা হিসেবে যুবনেতা ইসরাফিল খসরু চৌধুরী বলেন, ভবিষ্যতের বাংলাদেশ গঠনে তরুণ নেতৃত্ব, প্রযুক্তিনির্ভর দক্ষতা এবং উদ্যোক্তা মানসিকতা অপরিহার্য। তিনি আরও বলেন, প্রযুক্তি, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয় ঘটাতে পারলেই একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়া সম্ভব। গবেষক অমল বড়ুয়ার গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। যুব উৎসবে বৌদ্ধ সমপ্রদায়ের উদীয়মান ও সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিতরা হলেন–চবি পালি বিভাগের চেয়ারম্যান ড. সুদীপ্তা বড়ুয়া, ডা. অসীম বড়ুয়া, প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, রোটারিয়ান অমরেশ বড়ুয়া, লায়ন সোহেল বড়ুয়া, সাংবাদিক সুবল বড়ুয়া, ডা. হিমাদ্রী বড়ুয়া, ড. সৌমেন বড়ুয়া, প্রকৌশলী প্রদীপ বড়ুয়া, অ্যাডভোকেট বুলবুল বড়ুয়া, লেখক অমল বড়ুয়া, নৃত্যশিল্পী অনন্যা বড়ুয়া, ডা. কল্লোল বড়ুয়া, লায়ন ধনঞ্জয় বড়ুয়া, কীর্তনীয়া রুপায়ন বড়ুয়া ও নয়ন বড়ুয়া, অনুপম বড়ুয়া পারু, লেখক সরিৎ চৌধুরী, সংগীত শিল্পী প্রত্যয় বড়ুয়া, রতন চৌধুরী, সজল বড়ুয়া, প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী, সাংবাদিক বিপ্লব বিজয়, সুপম বড়ুয়া, নিতীশ বড়ুয়া, পিয়াল বড়ুয়া রোহান, সঞ্জয় বড়ুয়া এবং সাংগঠনিক সম্মাননা লাভ করে বৌদ্ধ সমিতি (যুব), কৃষ্টি প্রচার সংঘ (যুব), বৌদ্ধ যুব পরিষদ, বুড্ডিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্ট, বুড্ডিস্ট কাউন্সিল, বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন, কন্হক, সম্যক, সীবলী সংসদ, ত্রিরত্ন সংঘ সহ মোট ১৩০ টি সংগঠন। প্রেস বিজ্ঞপ্তি।










