রিটার্ন জমার সময় বাড়ছে আরও ১৫ দিন

| বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি, ২০২৫ at ৫:৫৯ পূর্বাহ্ণ

২০২৪–২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআর। এনবিআর থেকে এর খসড়া অর্থ উপদেষ্টার কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, বৃহস্পতিবার নাগাদ অনুমোদন আসতে পারে বলে এনবিআরের আয়কর বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা অর্থ উপদেষ্টার অনুমোদনের জন্য রেডি করে পাঠিয়েছি। কাল (আজ) হয়ত রেজাল্ট চলে আসবে। সময় বাড়ানোর ক্ষেত্রে সরকার পজিটিভ। এর আগে সরকার দুই দফায় এক মাস করে বাড়িয়েছে। খবর বিডিনিউজের।

আরেক আদেশে কোম্পানির ক্ষেত্রে রিটার্ন জমার সময় এক মাস বাড়িয়ে ১৫ জানুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি করা হয়েছে। কোম্পানির ক্ষেত্রে এখনই না বাড়ানোর সিদ্ধান্ত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটিআইসিতে সুরধ্যানের শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান আগামীকাল
পরবর্তী নিবন্ধবিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজিতে কর্মশালা