রাশেদ রউফ-এর অন্ত্যমিল | সোমবার , ৬ মার্চ, ২০২৩ at ৭:৪৮ পূর্বাহ্ণ তালিমালি এর পেছনে ওর পেছনে ছোটায় ওদের ঘোড়া দোষ দেখাবে রোষ দেখাবে মোষের মতো ওরা। অন্যরা কেউ ভালো করলে সয়না ওদের কিছু ভাড়াটে লোক নিয়োগ করে ছুটবে পিছু পিছু। তালি দেওয়ার পরিবর্তে দেয় কেবলই গালি সারাক্ষণই দেখতে থাকি ওদের তালিমালি।