রাতের শহরে পথচারীর নিরাপত্তা কোথায়

| রবিবার , ১৮ অক্টোবর, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

দিনের ব্যস্ত শহর রাত নামলেই যেন বদলে যায়। সড়কে যানবাহন কমলেও পথচারীর নিরাপত্তা নিশ্চিত হয় না। অনেক এলাকায় পর্যাপ্ত সড়কবাতি নেই, কোথাও বাতি থাকলেও নষ্ট; ফুটপাত দখল হয়ে আছে, আবার কোথাও ফুটপাতই নেই। অন্ধকার ও নির্জন সড়কে পথচারীদের ঝুঁকি বাড়ে। বিশেষ করে নারী, শিক্ষার্থী, প্রবীণ ও রাতে কর্মস্থল থেকে ফেরা মানুষকে বাড়তি শঙ্কা নিয়ে চলতে হয়। এর সঙ্গে বেপরোয়া যানবাহন, অবৈধ পার্কিং ও অনিরাপদ রাস্তা পারাপার পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।পথচারীর নিরাপত্তা কোনো বিলাসিতা নয়; এটি নাগরিক অধিকার। তাই নগর কর্তৃপক্ষকে রাতের সড়কগুলোতে নিয়মিত আলোকব্যবস্থা পরিদর্শন ও দ্রুত মেরামত, দখলমুক্ত ফুটপাত, নিরাপদ পারাপারের ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বেপরোয়া চালকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর আইন প্রয়োগ জরুরি। রাতের শহর যেন আতঙ্কের নয়, নিরাপদ চলাচলের শহর হয় এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনই সমন্বিত, কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন।

মুহিবুল হাসান রাফি

শিক্ষার্থী,

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ।

পূর্ববর্তী নিবন্ধটমাস আলভা এডিসন : বহু আবিষ্কারের জনক
পরবর্তী নিবন্ধপরিবেশে অক্সিজেনের মাত্রা বাড়াতে ছাদ বাগানের গুরুত্ব