রাজস্থলীকে হারিয়ে কাপ্তাই সেমিতে

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

রাঙ্গামাটি পার্বত্য জেলায় রাঙ্গামাটি জেলা পুলিশ আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে কাপ্তাই উপজেলা সেমিফাইনালে উঠেছে। গতকাল ২২ সেপ্টেম্বর জেলা জিমনেসিয়ামে অনুষ্ঠিত কাবাডি খেলায় কাপ্তাই উপজেলা বালক দল রাজস্থলী উপজেলা বালক দলকে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাবাডি খেলা উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার। রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কমিউনিটি পুলিশের সভাপতি এডভোকেট মামুনুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন এবং মো. জাফর আহমেদ স্বপন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগের সরকারি দপ্তরসমূহে ‘শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে’ মতবিনিময়
পরবর্তী নিবন্ধআফগানিস্তান প্রিমিয়ার লিগে তাসকিন