রাঙ্গুনিয়া ঘাটচেক রহম আলী শাহ্‌ স্মৃতি সংঘের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২৬ at ৬:১৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটচেক প্রিমিয়ার লিগের আয়োজনে রহম আলী শাহ স্মৃতি সংঘের ব্যবস্থাপনায় দ্বিতীয়বারের মতো ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। ঘাটচেক সবুজ চত্বর ডেবার মাঠে গত ১৩ অক্টোবর রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন হয় টিম ইউনিটি ফুটবল একাদশ। ফাইনালে তারা নোয়াগাঁও একাদশকে ৩–০ গোলে হারায়। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের রিয়াজ। পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের উত্তরজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভিপি আনছুর উদ্দিন। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজের সভাপতিত্বে শুরুতে খেলার উদ্বোধন ঘোষণা করেন ফারুকুল ইসলাম। সংগঠনের উপদেষ্টা মো. আহাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জিসাস সভাপতি মো. সোহেল, মো. লোকমান, আবু হাসান চৌধুরী আকবর, মো. ইয়াকুব, মো. জামাল, জাহাঙ্গীর আলম, তাহনিয়াজ মোরশেদ তোহা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রেসিডেন্সি স্কুলে টিটি ও ক্যারম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধত্রিদেশীয় সিরিজ জিততে পারলে আত্মবিশ্বাস বাড়বে : মোসাদ্দেক