রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার পোমরা গোচরাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. সোহেল হোসেন (৩০) রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের ঘাটচেক এলাকার মো. হারুনের ছেলে।

পুলিশ জানায়, বিকেলে পাহাড়তলী চুয়েট বিট পুলিশ চেকপোস্টে একটি মোটরসাইকেলের গতি রোধ করার চেষ্টা করা হয়। এ সময় চালক সিগন্যাল অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে পোমরা গোচরাবাজার এলাকা থেকে মোটরসাইকেলটিসহ তাকে গ্রেপ্তার করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, তার বিরুদ্ধে ২০১৭ সালের ১৭ জুন রাঙ্গুনিয়ায় বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, গ্রেপ্তার সোহেল হোসেনের বিরুদ্ধে একাধিক সুনির্দিষ্ট মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো মামলায় পরোয়ানা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধশামসুল আলম বাবু
পরবর্তী নিবন্ধপটিয়ায় বাসে দম্পতির কোমরে মিলল ৭ লাখ টাকার ইয়াবা