রাঙ্গুনিয়ায় কোদালা দক্ষিণ পাড়া আল–কুরআন কমপ্লেঙ নূরানী তা’লীমুল কুরআন এবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আবনায়ে কোদালা ওলামা সংস্থার ব্যবস্থাপনায় এই আয়োজন সম্পন্ন হয়। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটানো এবং পড়ালেখার পাশাপাশি দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা জাগ্রত করার লক্ষ্যে অনুষ্ঠানটির আয়োজন করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে আবনায়ে কোদালা ওলামা সংস্থার প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুনছুর আলম, মাওলানা আরিফ উল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ সালমান, মাওলানা সিফা’আত, হাফেজ মাওলানা মুহাম্মদ বেলাল, হাফেজ মাওলানা মুহাম্মদ সাকিবসহ সংস্থার অন্যান্য দায়িত্বশীল ব্যক্তি ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে। কর্জে হাসনার মতো ব্যতিক্রমী উদ্যোগের পাশাপাশি নিয়মিত বিভিন্ন মসজিদ–মাদ্রাসা ও দরিদ্র–অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দান ও অনুদান দিয়ে সংগঠনটি ইতিমধ্যে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছে। এর পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে এ ধরনের নানা ব্যতিক্রমী কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় ও প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখে। একইসঙ্গে দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় সমাজহিতৈষী ব্যক্তি ও সংগঠনের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামী প্রজন্ম কুরআনের শিক্ষা, নৈতিকতা ও আদর্শে গড়ে উঠতে সক্ষম হবে এবং মাদ্রাসার সার্বিক অগ্রগতি অব্যাহত থাকবে।











