রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়ন যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে গত ২ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দিলুয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। উদ্বোধক ছিলেন উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এম রাহিলা চৌধুরী রেখা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, কামাল উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম স্বপন, আবু ছৈয়দ তালুকদার, আবু জাফর তালুকদার, আজাদ নূর তালুকদার, শাহ আলম তালুকদার, সমীরন দত্ত, রফিকুল আলম তালুকদার, এস এম সেলিম, মৌসুমী আক্তার, ফারুক বৃষ্টি প্রমুখ। শেষে যুব মহিলা লীগের রাজানগরের আংশিক কমিটি ঘোষণা করা হয়।











