রাঙ্গুনিয়ার বেতাগী মাদ্রাসায় ইমামে রাব্বানী স্মরণে সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ at ১১:০৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসায় ইমামে রাব্বানী শেখ আহমদ সেরহিন্দি ফারুকী (রহ.) ও আলা হযরত ইমাম আহমদ রেজা খান (রহ.)-এর স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ১১ আগস্ট সকালে বেতাগী আঞ্জুমানে রহমানিয়া ও বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার ব্যবস্থাপনায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি পীরে তরিকত মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ । আলোচনা সভায় বক্তব্য দেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আবেদী, প্রভাষক মাওলানা সৈয়দ জুনায়েদ কাদেরী, মাওলানা তারেকুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন, মাওলানা আবু জাফর, মাওলানা দিদারুল আলম চৌধুরী ও মাওলানা কাজী হাফিজুর রহমান রুমি। বক্তারা ইমামে রাব্বানী ও আলা হযরতের জীবন, কর্ম ও ইসলামী জ্ঞানচর্চায় তাদের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধমহানগরী জামায়াত নেতৃবৃন্দের শোক
পরবর্তী নিবন্ধসানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ে বাউবির নতুন শিক্ষার্থীদের বরণ