সুর আর সাধনার মেলবন্ধনে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল রাঙ্গুনিয়া উপজেলার ক্ষুদে কণ্ঠশিল্পী ঐন্দ্রিলা বড়ুয়া। প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’র বিভাগীয় পর্যায়ে পল্লীগীতি ও লোকগীতি শাখায় প্রথম স্থান অধিকার করেছে সে।
ঐন্দ্রিলা বড়ুয়া রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বিভাগীয় বৈতরণী পার হওয়ার পর এখন তার চোখ জাতীয় পর্যায়ের মূল মঞ্চে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের জন্য এখন পুরোদমে প্রস্তুতি নিচ্ছে এই ক্ষুদে সংগীতপ্রতিভা। জাতীয় মঞ্চে তার কাঙ্ক্ষিত সাফল্যের জন্য সকলের দোয়া ও শুভকামনা চেয়েছেন শুভানুধ্যায়ীরা।












