ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২৬ এর আওতায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিস আয়োজিত জেলা পর্যায়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের (অনূর্ধ্ব–১৫) সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স কক্ষে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও যুব ও ক্রীড়া দপ্তরের আহবায়ক বরুণ বিকাশ দেওয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মকসুদুর রহমান। পরে অতিথিরা প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মাসব্যাপী এ প্রশিক্ষণে রাঙামাটি সদর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন প্রীতি ভূষণ দেওয়ান ও মো. সাজ্জাদ হোসেন।












