রাক্ষস নাই

নবারুণ কান্তি বড়ুয়া | বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

রাক্ষসের রাগ বেশি জানি

রাক্ষসীর চোখ লাল,

মিষ্টি খাবার চায় না খেতে

প্রিয় তাদের ঝাল।

নদীর ধারে খেলে ওরা

বন পাহাড়ে বাড়ি,

পানি দিয়ে আগুন জ্বালায়

পাথর তাদের হাঁড়ি।

একলা পেলে মটকে দিবে

মাথার নিচে ঘাড়,

রাত দুপুরে থাকে ওরা

ভরা নদীর পাড়।

মা বলেছে– একলা যেন

না যাই ঘরের বাইরে,

বললেন দাদী সত্যি বলি

রাক্ষস সে তো নাইরে।

পূর্ববর্তী নিবন্ধমেঘের দেশে মামা বাড়ি
পরবর্তী নিবন্ধখোকার চিঠি