রাউজান আদ্যাপীঠে আবির্ভাব উৎসবেরপ্রস্তুতি সভা

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:০৯ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার উত্তর গুজরাস্থ আদ্যাপীঠে শ্রীশ্রী অন্নদাঠাকুরের ১৩৬তম আবির্ভাব উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা গত ২৩ নভেম্বর নগরীর আন্দরকিল্লাস্থ বাগীশিক কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উৎসব উদযাপন পরিষদের সভাপতি আশুতোষ চক্রবর্তীর সভাপতিত্বে ও কার্যকরি সাধারণ সম্পাদক রাজন সেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আদ্যাপীঠ ট্রাস্টি বোর্ডের সদস্য কাঞ্চন তালুকদার ও অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস। আশীর্বাদক ছিলেন আদ্যাপীঠের প্রধান পূজারী তপন চক্রবর্তী। অতিথি হিসাবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চিটাগাং প্লাটিনাম’র ক্লাব সেক্রেটারি লায়ন পিযুষ তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কান্তি কর। আরো বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রদীপ চৌধুরী, অনিল বিশ্বাস, কাজল কর, রুপেশ বিশ্বাস, দীপাল মজুমদার, তরুন মজুমদার, সুধীর দে, উৎসব উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শিবু খাস্তগীর, সত্যজিৎ চৌধুরী, অর্থ সম্পাদক তপন বিশ্বাস, বিশ্বজিত বিশ্বাস, লায়ন শিমুল নন্দী, পান্না বিশ্বাস, কাঞ্চন বিশ্বাস, বিশ্বজিৎ ভট্টাচার্য্য, শিপলু কুমার বিশ্বাস, সুরঞ্জিত চৌধুরী, বিপ্লব বিশ্বাস, পল্লব বিশ্বাস, দীপন বিশ্বাস, মাস্টার বিজয় বিশ্বাস, মাস্টার বিকাশ দত্ত, দিপক মল্লিক দিপু, অসীম বিশ্বাস, তাপস সেন, প্রণব সেন, অন্তর পাল, সমীর কর, বিকাশ বিশ্বাস, প্রদীপ সেন, লিটন বিশ্বাস, বিষ্ণু মুহুরী, রুবেল চৌধুরী, প্রিন্স চৌধুরী শুভ, অন্তু বিশ্বাস, জনি চক্রবর্তী, সঞ্জয় বিশ্বাস প্রমুখ। সভায় বক্তারা আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী উৎসব উপলক্ষে চণ্ডীপাঠ, মহতি ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা, ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংকীর্তনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশুক্লাম্বর দীঘি উন্নয়ন কমিটির সাধারণ সভা
পরবর্তী নিবন্ধমাতামুহুরী উপজেলায় সাগর ফাউন্ডেশনের মেধা বৃত্তি পুরস্কার পেল ৯০ শিক্ষার্থী