মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান পেঁলাটিলা শাখার উদ্যোগে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর মাসিক ফাতেহা শরিফ উপলক্ষে মতবিনিময় সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ নভেম্বর আয়োজিত এ মাহফিলে একই সঙ্গে শাখার স্থায়ী দায়রা শরিফ নির্মাণের বিষয়েও মতবিনিময় করা হয়।শাখার সভাপতি মোহাম্মদ ফারুক উদ্দীনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিমন ও সহ–সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রামিমের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সত্তারকূল দায়রা শাখার উপদেষ্টা মহিউদ্দীন জীবন। বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ জয়নাল ও শাখার প্রবাসী সদস্য মোহাম্মদ রুবেল।এ সময় উপস্থিত ছিলেন শাখা উপদেষ্টা মোহাম্মদ মঞ্জু, সিদ্দিক আহমদ, মোহাম্মদ আমির হোসেন, মঞ্জুর আলম, মাহাবুল আলম, মোহাম্মদ হাশেম এবং সিনিয়র সহসভাপতি শফিউল বশর টিপু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।









