প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় এক কর্মশালার আয়োজন করেছে রাউজান উপজেলা কৃষি বিভাগ। ১৮ জুন রাউজান উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত কংগ্রেস পার্টনারের ব্যানারে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে রাউজানের ১১০ জন প্রান্তিক কৃষক–কৃষাণী। কর্মশালায় বিষমুক্ত ফসল, সমবায় ভিত্তিক আধুনিক, প্রযুক্তি নির্ভর কৃষিজাত পণ্য উৎপাদনের ধারণা দিয়ে কর্মশালা প্রশিক্ষণ দেয়া হয়। রাউজান উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির। উপসহকারী কৃষি কর্মকর্তা উন্নয়ন সঞ্জীব কুমার সুশীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম ও সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া। প্রশিক্ষণের শেষ পর্বে উপজেলার বিভিন্নস্থানে কৃষকদের উৎপাদিত মৌসুমী ফল, সবজিসহ কৃষি উপকরণের প্রদর্শণী ঘুরে দেখেন প্রাধান অতিথি ইউএনও এস এম রাহাতুল ইসলাম।











