যাবো আমি মেঘের দেশে

ইলিয়াস পাটোয়ারী | বুধবার , ২৯ জুলাই, ২০২৬ at ৫:০৪ পূর্বাহ্ণ

যাবো আমি মেঘের দেশে

মেঘের মেয়ের সাথে,

খোশগল্পে উঠবো মেতে

বৃষ্টি ভেজা রাতে।

ভিজে ভিজে করবো শীতল

কথার ফাঁকে দেহ,

তাকেও নেবো সঙ্গী করে

ভিজতে এলে কেহ।

বৃষ্টি ভেজার মিষ্টি স্মৃতি

রাখবো হৃদে এঁকে,

ফিরবো ঘরে গুড়ুম গুড়ুম

ওঠলে দেয়া ডেকে।

রইবো না আর মেঘের দেশে

বৃষ্টি গেলে থেমে,

ডানায় চড়ে মেঘের মেয়ের

আসবো ধরায় নেমে।

পূর্ববর্তী নিবন্ধবর্ষা এলে
পরবর্তী নিবন্ধদাদুর ছাতা