যাত্রা মোহন সেন, কুলগাঁও, হাতেখড়ি ও হাজী মহসীন স্কুলের জয়

শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে গতকাল শনিবার ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এসব খেলায় জয় পেয়েছে যাত্রা মোহন সেন স্কুল এন্ড কলেজ, কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, হাতেখড়ি স্কুল ও হাজী মোহাম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয়। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে যাত্রা মোহন সেন স্কুল এন্ড কলেজ ২১ গোলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মো. আজাদ আলী ও শান্ত দাশ ১টি করে গোল করেন। বিজিত দলের হয়ে সালমান বিন আজহার গোল করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ যাত্রা মোহন সেন স্কুলের শান্ত দাশের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী।

সকালে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ৫০ গোলে লাইসিয়াম পাবলিক স্কুলকে পরাজিত করে। বিজয়ী দলের জিহাদুল ইসলাম শিহাব ও শাফায়েত বিন রহমান ২টি করে গোল করেন। এছাড়া মেহেদী হাসান করেন ১টি গোল। খেলার ম্যান অব দ্যা ম্যাচ কুলগাঁও স্কুলের শাফায়েত বিন রহমানের হাতে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য জসিম উদ্দিন খান। দুপুরে অনুষ্ঠিত দিনের তৃতীয় খেলায় হাতেখড়ি স্কুল ২০ সরকারি মুসলিম হাই স্কুলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে রোদ্র ম্রোং ও সিয়াম মোহাম্মদ ইফাজ ১টি করে গোল করেন। ম্যান অব দ্যা ম্যাচ হাতেখড়ি স্কুলের সিয়াম মোহাম্মদ ইফাজের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ। দিনের চতুর্থ ও শেষ ম্যাচে হাজী মোহাম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয় ২০ গোলে পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে আবরার উদ্দিন রাকিন ও তানভীর হোসেন প্রত্যেকে ১টি করে গোল করেন। ম্যান অব দ্যা ম্যাচ মহসীন স্কুলের এস এ মোরশেদ মামুন ফাহিমের হাতে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য এম এ আওয়াল শাহীন।

পূর্ববর্তী নিবন্ধ‘বিদেশের মাঠে ২০ উইকেট নেওয়ার সামর্থ্য আছে বাংলাদেশের পেসারদের’
পরবর্তী নিবন্ধআধুনিক ও আঞ্চলিক গানে শিল্পীদের গ্রুমিং