আধুনিক ও আঞ্চলিক গানে শিল্পীদের গ্রুমিং

ভয়েস হান্ট সিজন-৩

| রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম যন্ত্র শিল্পী সংস্থার আয়োজনে ভয়েস হান্ট সিজনএর গ্রুমিং সেশন গত ২৮ আগস্ট চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গ্রুমিং সেশনে আধুনিক ও আঞ্চলিক গান বিষয়ে প্রতিযোগীদের প্রশিক্ষণ দেওয়া হয়। গ্রুমিং সেশনে প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী মনোজ সরকার, শিল্পী শুভ দাশ, শিল্পী প্রিয়া চক্রবর্তী, নাবিলা ও কেয়া লাহিড়ী। এ সময় চট্টগ্রাম যন্ত্র শিল্পী সংস্থার কর্মকর্তা এবং ভয়েস হান্ট সিজন৩’র আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযাত্রা মোহন সেন, কুলগাঁও, হাতেখড়ি ও হাজী মহসীন স্কুলের জয়