ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে আবারও অ্যাওয়ার্ড পেল প্রিমিয়ার সিমেন্ট

| সোমবার , ১৮ নভেম্বর, ২০২৪ at ৮:১৫ পূর্বাহ্ণ

সমেন্ট ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি আবারও আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড–২০২৩ অর্জন করেছে। গত ১৪ নভেম্বর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এক সভায় এ অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি এর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. সেলিম রেজা, কোমপানি সচিব কাজী মোহাম্মদ সফিকুর রহমান মর্যাদাপূর্ণ এই পুরস্কারের ট্রফিটি অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের কাছ থেকে গ্রহণ করেন।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকে সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত না : উপদেষ্টা
পরবর্তী নিবন্ধরাউজানে যুবদলের সাবেক সভাপতি গ্রেপ্তার