চন্দনাইশ পূর্ব বরকল মরহুম মো. আলী আহম্মদ সওদাগর বাড়ি নিবাসী মো. আমির আহমদ (৭০) গতকাল সোমবার সকাল ৭টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অনেক আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
গতকাল বাদ আসর মরহুমের নামাজে জানাজা পূর্ব বরকল বাহাদুর খাঁন চৌধুরী জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











