মোহাম্মদ ছালে আহমদ

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া কচুখাইন শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির আহমদের বড় ভাই ও প্রবাসী মোহাম্মদ সাজ্জাদ হোসেন বাবুর পিতা মরহুম সুলতান আহমদের বড় সন্তান মোহাম্মদ ছালেহ আহমদ (৭২) ১২ নভেম্বর ভোর ৬ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়–স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাজা নিজ বাড়ী রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কচুখাইন গ্রামের হাজি চান মিয়া সওদাগরের বাড়ি সংলগ্ন মুহাম্মদীয়া দরবার শরীফ প্রাঙ্গণে বাদে আসর অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হয়।

মোহম্মদ ছালেহ আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কদলপুর শাহী দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ আমিনুল হক শাহ হাসান, মুহাম্মদীয়া দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ হোসাইন শাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন, বন্ধ ছিল চট্টগ্রাম-ঢাকার ট্রেন চলাচল