মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

| রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:০৪ পূর্বাহ্ণ

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উদযাপন উপলক্ষে গত ১১ সেপ্টেম্বর মিলাদ মাহফিল ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া মাহফিল বিদ্যালয়ের হল রুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা আক্তারের সভাপতিত্বে আনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের গভার্নিং কমিটির সভাপতি, প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য মোরশেদুল আলম কাদেরী। সিনিয়র শিক্ষক মুজিবর রহমানের সঞ্চালনায় প্রথম পর্বে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ্‌/নাতে রাসুল (.), কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২য় পর্বে মহানবী (.) এর জীবন ও কর্মের উপর আলোচনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি শিক্ষার্থীদের মহানবীর (.) এর জীবন ও কর্ম অনুসরণ করার আহ্বান জানান। বিশেষ অতিথি শিক্ষার্থীদের ঈদে মিলাদুন্নবী (.) গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। আলোচনায় অংশ নেন, বদিউল আলম, সামিউল হক, মরজিনা সুলতানা, তামিম জাবেদ খান, নার্গিস আকতার, সুপ্তি দাস, নাজমা চৌধুরী, নন্দিতা বিশ্বাস প্রমুখ। অতিথিবৃন্দ ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মুজিবুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানবিক সমাজ গঠনে রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান
পরবর্তী নিবন্ধচবি ২৬ তম ব্যাচের রেজিস্ট্রেশন উৎসব