মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ২০২৬–২০২৭ অর্থবছরের নতুন সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার গত ২৬ অক্টোবর নগরীর সিটি গেট এলাকায় অনুষ্ঠিত হয়। একঝাঁক তরুণের প্রচেষ্টায় গড়ে ওঠা স্বেচ্ছাসেবী এ সংগঠনটি রক্তদানকে সামনে রেখে যাত্রা শুরু করেছিল। রক্তদানের পাশাপাশি সামাজিক কল্যাণমূলক কাজও করে তারা। এ বছর নতুন করে ৭০ জন সদস্য যুক্ত হয়েছে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সাথে। সদস্যদের মধ্যে কেউ হতে চান রক্তযোদ্ধা, কেউ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চান।
ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল প্রোগ্রামে অতিথি ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মেসবাহউদ্দিন তুহিন। এ সময় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো. রেজাউল মোস্তফা, সহসভাপতি মোস্তফা মোরশেদ শ্রেয়াস, কার্যনির্বাহী সদস্য এবং নতুন সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












