যে–জীবন বলাকার দলে
ঘাসফুলে আর পদ্মবিলে
যে–জীবন দিগন্ত পেরিয়ে
ঐ আকাশ নীলে।
সে–জীবন কি বাঁধা রাখা যায়!
জলে কিংবা জালে?
বাঁধা যায় না কোনো তন্ত্রমন্ত্রে
মিষ্টি কোনো ষড়যন্ত্রে।
সে–জীবনের মুক্তি সে–তো
রবির আলোর কিরণে।
মুক্তি সে–তো সৃষ্টির
সত্যের চরণে।
মুক্তি হয় মুক্ত করে দিয়ে
জীবনের সমস্ত বাধা–বিপত্তির।




