মুক্তকন্ঠ গ্রিনের গভর্নিং বডির চেয়ারম্যান মেহেদী হাসান

| রবিবার , ১৭ মে, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

মাদারবাড়ি মুক্তকন্ঠ গ্রিনের কার্যালয়ে ক্লাবের সহসভাপতি মো. জাহিদুল রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুনঅররশীদের পরিচালনায় এক জরুরি সভা গত ১৪ মে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

সভায় ক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা হাতে নেওয়া হয় এবং ক্লাবের অগ্রযাত্রাকে আরো গতিশীল করতে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি শামীম আহমেদ, আসলাম হোসেন, মো. জহির হোসেন, নিয়ামুর রহমান, মো. ফারুক, মো. হাশেম, মোহাম্মদ রুবেল, জামশেদ আহমেদ, উজ্জ্বল চৌধুরী এবং শেখ আহসান হাবীব। সভায় সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরীকে মাদারবাড়ি মুক্তকন্ঠ গ্রিনের গভর্নিং বডির চেয়ারম্যান মনোনীত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের আহ্বায়কের ভাই আটক
পরবর্তী নিবন্ধলিটনকে ভাগ্যবান বললেন পাকিস্তানের খুররম শাহজাদ