মীরসরাই পাহাড়ি এলাকা থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জুন, ২০২৬ at ৯:১০ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে এক অজ্ঞাত বৃদ্ধ নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মীরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত ৯ টায় মীরসরাই থানা পুলিশ ওয়াহেদপুর ইউনিয়নের সোনাইছড়ি পাহাড়ের উপর থেকে বিবস্র অবস্থায় এক অজ্ঞাত বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন বলেন, আমরা রাত ৮টার দিকে স্থানীয় সূত্রে খবর পেয়ে আমি নিজে পুলিশ টিম নিয়ে উক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি। তিনি বলেন, মৃতদেহের সুরতহাল দেখে মনে হচ্ছে মহিলাটি ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন। বয়স আনুমানিক প্রায় ৭০ থেকে ৮০ হবে। শরীরে কোনো প্রকার আঘাত বা অস্বাভাবিক কিছু দেখা যায়নি। তবুও যেহেতু নারী তাই আমরা ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি এবং ঘটনা তদন্তের জন্য পিবিআইয়ের শরণাপন্নও হয়েছি।

পূর্ববর্তী নিবন্ধমহানগরে জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার ২০ জুন
পরবর্তী নিবন্ধকোতোয়ালীতে চোরাই স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩