মীরসরাইয়ে বন্যাদুর্গত ৩ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার কয়েকটি ইউনিয়নের ৩ শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে মানবিক খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বিশেষ করে উপজেলার প্লাবিত নিচু এলাকা ইছাখালী, জোরারগঞ্জ ও খৈয়াছরা ইউনিয়নের কিছু গ্রামে উক্ত মানবিক খাবার সামগ্রী বিতরণ করা হয়। এসব খাবার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। এ বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, বিশেষ করে জলাবদ্ধতা ও বন্যার কবলে পড়ে দরিদ্র পরিবারদের শনাক্ত করে এসব খাবার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাবার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিড়া, মুড়ি, আলু, পেয়াজ, তেল, চিনিসহ বিভিন্ন শুকনো খাবার। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, মীরসরাই উপজেলার যে কোনো স্থানে কোন বন্যাদুর্গত কেউ থাকলে আমি নিজে পৌঁছে সেখানে খাবার পৌঁছে দিব। বৃষ্টি আর অব্যাহত না থাকলে আশা করছি এই দুর্যোগ আমার কেটে উঠতে পারবো। তবু ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে উপজেলার সর্বত্র সকল পর্যায়ে দুর্গতদের পাশে থাকার সকল ব্যবস্থা নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচকবাজারে পানিবন্দি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধশাহ আমানত দরবারে বন্যা কবলিতদের জন্য বিশেষ দোয়া মাহফিল