মিরপুরে শুরু অস্ট্রেলিয়ার প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৮ জুন, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে অনুশীলনে নেমেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। গতকাল রোববার সকাল ১০টা থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম অনুশীলন সেশন শুরু করে সফরকারীরা। প্রথমে মিরপুরের মূল মাঠে অনুশীলন করে অজিরা। পরে ক্রিকেটারদের একটি অংশকে একাডেমি মাঠেও অনুশীলন করতে দেখা যায়। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ছিল ব্যস্ততা। দীর্ঘ সময় ধরে নেট সেশনে ঘাম ঝরান ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের কারণে এদিন দুই দলের অনুশীলনের সূচি রাখা হয় আলাদা সময়। সেই অনুযায়ী সকালেই মাঠে নামে অস্ট্রেলিয়া। আগামী ৯ জুন মিরপুরে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ১১টায়।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল যাবে চট্টগ্রামে। সেখানে ১৭, ১৯ ও ২১ জুন তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

পূর্ববর্তী নিবন্ধশহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবলে ভাটিয়ারী একাডেমির জয়
পরবর্তী নিবন্ধ২৪ গণঅভ্যুত্থান স্মৃতি ক্রীড়া উৎসব আজ শুরু