বলতে পারো কে?
বলতে পারো কে?
সবার আগে তিনি কাঁদেন
অসুখ হলে রাত্রি জাগেন
সবার পরে খেতে বসেন।
বলতো পারো কে?
বলতে পারো কেনো?
এবার তবে শুনো !
“কোর্মা পোলাও খাসি
তোর মুখের হাসি
তাই,রাঁধতে ভালোবাসি”।
সবার শেষে খেয়েও হাসেন
তোমার এঁটো খেয়েই চলেন।
বলতে পারছো “না” ?
“ন” সরিয়ে
“ম”’ বসিয়ে
বলো এবার “মা”।









