মা

লিপি তালুকদার | বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

মা যে আমার মায়াবতী

ছড়ায় আলোর বন্যা

আদর করে কোলে নেয়

মা আমার অনন্যা।

মা যে আমার লক্ষ্মীমন্ত

শত কষ্টে লুকায় মুখ

ভরসার জায়গায় শুধু

মা যে আমার সর্বসুখ।

পূর্ববর্তী নিবন্ধড. আনিসুজ্জামান: শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক
পরবর্তী নিবন্ধতার সবখানে যেন আমি