মা ও খুকু

বিভাস গুহ | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:২৫ পূর্বাহ্ণ

গাছের ডালে কিচিরমিচির পাখির ডাকাডাকি

পাখির ডাকে ঘুম ভেঙে যায় খুকু মেলে আঁখি।

মা ডেকে কয় আয়রে খুকু ফুটল ভোরের আলো

ভোরের হাওয়ায় হেঁটে আসি মনটা হবে ভালো।

হাঁটার পরে যেতে হবে পাঠশালাতে পাঠে

পাঠের শেষে খেলতে পারো ডিসি হিলের মাঠে।

সূর্য যখন ডুবো ডুবো ফিরবে মায়ের কোলে

সুখের দোলায় মনটা তখন ওঠবে দোদুল দোলে।

পূর্ববর্তী নিবন্ধকালকে কনের বিয়ে
পরবর্তী নিবন্ধতবেতবে