রাঙ্গুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কারপ্রাপ্ত মাস্টার সুফি মুহাম্মদ নূরুল ইছলাম (৮০) গতকাল রোববার সকাল ৯টায় নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ কন্যা ও ১ পুত্র রেখে গেছেন। বাদ আসর চন্দ্রঘোনা হাফেজ ছমিউদ্দিন শাহ ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মাস্টার সুফি নূরুল ইছলাম রাঙ্গুনিয়া নূরুল উলুম কামিল মাদ্রাসা, চন্দ্রঘোনা হাইস্কুল, চন্দ্রঘোনা মাদ্রাসায়ে তৈয়্যবিয়া, মিরেরখীল উচ্চ বিদ্যালয়, সরকারি মুসলিম হাই স্কুল ও মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলে শিক্ষকতা করেন। সর্বশেষ মরিয়ম নগর স্কুল থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসরে যান। প্রেস বিজ্ঞপ্তি।











