মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

আজ উদ্বোধন

| শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানী মাস্টার্স টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট সিজন৬ এর ট্রফি উন্মোচন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়কদের উপস্থিতিতে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি ও চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে এম আবদুল হান্নান আকবর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের কর্মকতা আরিফুল হক, জয়নাল আবেদিন, আরফানুল ইসলাম লাভু, আরিফ উদ্দিন রাসেল, নজরুল ইসলাম, ওমর ফারুক, আজিজুল হক বুলবুল, আলী আকবর, মাহমুদুল ইসলাম, সাইফুদ্দিন টিটু, সুফি হাসান, ফজলে এলাহী পায়েল, সুজন দাশ প্রমুখ। এবারের টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করছেন। দলগুলো হল : চিটাগাং রয়েলস, নাইনটিজ উইলোস, চিটাগাং সিটি কর্পোরেশন মাস্টার্স, চট্টগ্রাম মাস্টার্স, আগ্রাবাদ মাস্টার্স, কোল ওয়ারিয়র্স, রিল্যায়েন্স স্পোর্টস, চট্টগ্রাম লিজেন্ড, হোয়াইট ফ্যালকন, হাক্কানি ক্রিকেট ক্লাব। আজ ১৫মে শুক্রবার সকাল ৯টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনী দিনে সকাল ৯ টায় ১ম ও দুপুর ২ টায় ২য় ম্যাচ অনুষ্ঠিত হবে। ১ম ম্যাচ চট্টগ্রাম মাস্টার্সআগ্রাবাদ মাস্টার্স, ২য় ম্যাচ কোল ওয়ারিয়র্সচট্টগ্রাম লিজেন্ডের মধ্যে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রিবিক মুন।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাদমানের পরিবর্তে জাকির
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে সামার স্পোর্টস ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণ