মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া এক ফিলিস্তিনি নারী

| বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভায় নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আবের কাওয়াস। অঙ্গরাজ্যটির আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি। খবর বাংলানিউজের।

কে এই আবের কাওয়াস? : আবের কাওয়াস একজন কমিউনিটি সংগঠক এবং ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) সদস্য। গত জুনে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে জয়ী হয়ে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। নিউইয়র্কের ব্রুকলিনে জন্ম ও বেড়ে ওঠা কাওয়াসের। তার বাবা–মা ফিলিস্তিনি অভিবাসী। ১৯৯০–এর দশকে তারা যুক্তরাষ্ট্রে আসেন। কাওয়াসের নির্বাচনী প্রচারের স্লোগান ছিল মর্যাদায় অর্থায়ন, ধ্বংসের বিরুদ্ধে লড়াই। প্রচারে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, দ্রুত ও নির্ভরযোগ্য গণপরিবহন এবং সাশ্রয়ী আবাসনের প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ এবং যুদ্ধে অর্থায়নের বিরোধিতা করেন কাওয়াস। অভিবাসন আইন প্রয়োগকারী কেন্দ্রীয় সংস্থাগুলোর সঙ্গে অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারি সংস্থাগুলোর সহযোগিতা বন্ধে প্রস্তাবিত নিউইয়র্ক ফর অল অ্যাক্ট বাস্তবায়নেরও অঙ্গীকার করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪.৩৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাচ্ছেন হাকিম জেফ্রিস