নগরীর থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম মিলনায়তনে গতকাল শুক্রবার সন্ধ্যায় বোধন আবৃত্তি স্কুলে প্রত্যয়ী ৬৫ আবর্তন অনুষ্ঠিত হয়েছে। আমন্ত্রিত অতিথিরা বলেন, মানবিক মানুষ হওয়ার জন্য সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। যারা এখান থেকে বের হবেন দেশের জন্য কাজ করবেন। এবারের সমাবর্তনে অতিথি ছিলেন শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম, চবি অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ এবং অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বোধনের সহ–সভাপতি সুবর্ণা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী সোহেল, সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক সঞ্জয় পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল, লিমা চৌধুরী, জসিম উদ্দিন, শংকর প্রসাদ নাথ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোধনের সাধারণ সম্পাদক এস এম আবদুল আজিজ। স্বাগত বক্তব্য দেন, অনুষ্ঠান সম্পাদক মৃন্ময় বিশ্বাস। আলাপ ও সনদপত্র বিতরণ শেষে বড়দের খ বিভাগ থেকে একক আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করেন সৌমিলি দে রায়, তনয়া নাথ, অনিন্দ্য চৌধুরী, সঞ্চিতা দাশগুপ্তা, শারমিন আক্তার, সুরভী চাকমা, দীপান্বিতা চৌধুরী, শুভা বড়ুয়া, রাজেশ দত্ত, এ্যানি রুদ্র। এরপর তারা আবৃত্তিশিল্পী লিংকন বিশ্বাসের নির্দেশনায় দুইটি বৃন্দ আবৃত্তি প্রযোজনা বাংলাদেশ ও অধিকার পরিবেশনায় অংশ নেন। বড়দের পরই ছোটদের বিভাগ থেকে একক আবৃত্তি পরিবেশনায় ছিলেন ফারিসতাহ আমান প্রাচুর্য্য, অভ্র বড়ুয়া, রুদ্রনীল দাশ, প্রিয়ন্ময় চৌধুরী, আবৃত চৌধুরী, অরুনেশ দাশ, ঋতজিত বড়ুয়া, অপ্সরা বিপ্লব জুহি, অনুদীপ নাথ, রূপরেখা দাশ, ঋদ্ধিমান সাহা, ইউশরা ইবরাত, ধীরাজ সরকার, উমা দে, ঋগ্েবদীতা চৌধুরী, সারথী শ্রেষ্ঠ সরকার, আয়ুষ্মান বড়ুয়া, মৌপিয়া নাথ, কৌশানি দাশ, তাসনিয়া জাহান, নাবহান চৌধুরী, শাশ্বত বড়ুয়া, পূর্ণতা বড়ুয়া, নুসাইবা নুর সাফা, কুলদীপ নাথ, প্রিহান বড়ুয়া, অঙ্কিতা মল্লিক, প্রাচী মল্লিক, অনুশ্রী দাশ, ঐত্রী মজুমদার, চিরন্তনী চৌধুরী, অরিত্রি বড়ুয়া, নৈঋতি দেব আর্য্য, সৌভিক বড়ুয়া, অদ্বৈত দাশ শ্রেয়ান, অরিত্র দাশগুপ্ত, মৃন্ময়ী চক্রবর্তী। শেষে শিশুদের বৃন্দ কবি রাশেদ রউফের রচনা ভালোবাসি পরিবেশন করা হয়। এতে নির্দেশনায় ছিলেন সঞ্জয় পাল এবং মহড়া পরিচালনায় ছিলেন ঋত্বিকা নন্দী। পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন পল্লব গুপ্ত ও বিজয়া চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।












