মাইজভাণ্ডারী সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ১০ রবিউল আউয়াল মাইজভাণ্ডার দরবারে শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে গত ২৪ আগস্ট হাসনাইন কমপ্লেঙ দরবার হলে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.)। শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনজুমান–এ–মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের মহাসচিব মাসুদ মাহমুদ, যুগ্ম সচিব মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইন, মনজিল প্রতিনিধি মুহাম্মদ আফাজ উদ্দিন, মাওলানা আবু নাঈম জিয়াউল হক, মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীন, মাস্টার মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ সাইফুদ্দিন বিন আহমেদ, মাওলানা মোহাম্মদ আবু তাহের, টিপু প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী বলেন, শুদ্ধ, সুন্দর ও মননশীল সাংস্কৃতির বিকাশে মাইজভাণ্ডারী সাংস্কৃতিক পরিষদ ১৯৮৯ সনে প্রতিষ্ঠা লাভ করে। যার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে ইসলামী সাংস্কৃতিক সঠিক চর্চার মাধ্যমে বিজাতীয় সাংস্কৃতি আগ্রাসন থেকে মাইজভাণ্ডারী ত্বরিকতপন্থীদের রক্ষা করা। প্রেস বিজ্ঞপ্তি।












